আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি,মাধবপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  ১২ই মে বৃহস্পতিবার  দুপুর  ১২টায় উপজেলার  শাহজাহান পুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউ/পি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও সচিব রুকন উদ্দিন এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন তেলিয়াপাড়া  (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী, বিজিবি তেলিয়াপাড়া বিওপি’র কমান্ডার নাজমুল হোসেন, মুক্তিযোদ্ধা মনু মিয়া খান, শিক্ষক জমির আলী, মো: সাইদুল ইসলাম, ইউপি সদস্য মো: শাহজাহান মিয়া, মো: জসীম উদ্দিন মুন্সি, সাইমন মুরমু, মো: এনামুল হক, মো:ফুল মিয়া, মো: লতিফ হোসেন, মো: সাইফুর রহমান, মোছা:কমলা বেগম, জবা ভূমিজ, তোফাজ্জল হোসেন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১৩ মে ,২০২২/ মওম 
- Advertisement -
- Advertisement -