আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ ,যানজট নিরসনে তৎপর হাইওয়ে পুলিশ 

আরো খবর

আরিফুল ইসলাম দিপুঃ
ঈদের সরকারি ছুটি শেষ না হতেই ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী  মানুষ। যানজট নিরসনে তৎপর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। এরই মধ্যে ঢাকায় ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা ছুটি শেষ হওয়ার আগেই যানজটে পড়ার আসঙ্কায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ফাঁকা পেয়ে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাড়ির সংখ্যা যেমন ছিলো চোখেপড়ার মতো,সেই সাথে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশও ছিলো তৎপর। যাত্রীদের নিরাপদ এবং যানজট মুক্ত  যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিটি স্থানে কমিউনিটি পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েনসহ টহল জোরদার করেছে। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা সাব্বির হোসেন। ঈদে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নোয়াখালী গিয়েছিলেন। সিএনজি পাম্পে প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান,বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করায় আমার অফিস রোববার থেকে খুলবে। এ ছাড়া দুই সন্তানের স্কুলও খুলছে। তাই ঈদের এক দিন পরই যানজট কম থাকে বলেই  ঢাকায় ফিরছি। তবে ঢাকামুখী মানুষের ভিড় আগামীকাল ও পরশু দিন আরও বাড়বে বলে মনে করেন সাব্বির হোসেন । তিনি বলেন, এ কারণেই ঈদের এক দিন পরই ঢাকায় ফিরে যাচ্ছি। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার  মহোদয়ের নির্দেশনায় ঈদজুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে  বাড়তী নিরাপত্তা দেয়া হচ্ছে। জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। যানজট যাতে না হয় তার জন্য ঈদের আগে থেকেই হার্ডলাইনে রয়েছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। আমরা এবারের ঈদে যানজট মুক্ত ঘরমুখো মানুষের যাতায়ত নিশ্চিত করতে পেরেছি। ঈদ শেষে ঢাকামুখী মানুষ যানজটে পড়ে যেনো দুর্ভোগে পড়তে না হয়,সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
আলোকিত প্রতিদিন/ ০৫ মে ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -