প্রতিনিধি,টাঙ্গাইল:
ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও সিরাজগঞ্জ অংশ থেকে গাড়ি টানতে না পারায় বঙ্গবন্ধুু সেতু-ঢাকা মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। রবিবার (১ মে) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর পৌলী পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ঘরমুখো মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে ।কালিহাতী উপজেলার এলেঙ্গায় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্তর এলাকা পর্যন্ত ঘুরে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। যানবাহনের চাপ ছিল বিগত দিনের তুলনায় অনেক বেশি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান জানান, ঈদকে কেন্দ্র করে গার্মেন্টস ছুটি হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কে কোন প্রকার কোন যানজট নেই।
আলোকিত প্রতিদিন/ ০১ মে ,২০২২/ মওম
- Advertisement -

