নিজস্ব প্রতিবেদক
পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানোর বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস সূত্র জানায়, পরমাণু শক্তিধর পক্ষগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত ঠেকাতে হবে। আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। আগেও ইউক্রেন ইস্যুতে সামনে আসা পরমাণু যুদ্ধের হুমকিকে খাটো করে না দেখতে পশ্চিমাদের সতর্ক করে রাশিয়া। এক সাক্ষৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছিলেন, কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে পশ্চিমা সামরিক জোট-ন্যাটো মূলত রাশিয়ার সঙ্গে ‘ছায়া যুদ্ধে’ লিপ্ত রয়েছে। সের্গেই ল্যাভরভ , ইউক্রেন সংঘাত অবসানে কোনও চুক্তি সই করতে হলে তা মূলত নির্ভর করবে মাঠের সামরিক পরিস্থিতির ওপর। তিনি বলেন, রাশিয়া পরমাণু যুদ্ধ এড়ানোর নীতি সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। ‘এটাই আমাদের মূল অবস্থান, যার ওপর ভিত্তি করে সবকিছু হচ্ছে। ঝুঁকি এখন বিবেচনাযোগ্য। আমি কৃত্রিমভাবে সেই ঝুঁকিগুলো সামনে আনতে চাই না। অনেকেই তা চাইবেন। বিপদ গুরুতর, বাস্তব। আর আমাদের এটি অবমূল্যায়ন করা উচিত নয়।’ দুই মাস সময় ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে। ১৯৪৫ সালের পর কোনও ইউরোপীয় দেশে এটাই সবচেয়ে বড় আক্রমণ। এতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বহু শহর এবং নগর। প্রায় ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছাড়েছেন।
আলোকিত প্রতিদিন/ ০১ মে ,২০২২/ মওম
- Advertisement -

