আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে ছিনতাইয়ের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

আরো খবর

মোঃ মহিদ 
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের কাছ থেকে মোবাইলফোন ছিনতাইয়ের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪–এর একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইলফোন উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র‍্যাব-৪–এর সিপিবি-৩–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বিষয়টি জানিয়েছেন। গ্রেপ্তার পাঁচজন হলেন মনির হোসেন (৩৫), মো. আলিমুল্লাহ ওরফে হজরত আলী মোল্লা (২৭), মো. হিরু শেখ (২২), মো. রাসেল (২০) ও মো. আল-আমিন মোল্লা (২৪)। তাঁরা দীর্ঘদিন ধরে পাটুরিয়া ঘাট এলাকায় মোবাইলফোন ছিনতাই করে আসছিলেন। র‍্যাব এবং ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে গতকাল বৃহস্পতিবার যাত্রীদের চাপ বেড়ে যায়। এ সুযোগে ব্যস্ততম ঘাট এলাকায় ছিনতাইকারী, মলম পার্টি, অজ্ঞান পার্টির সদস্যদের দৌরাত্ম্যও বেড়েছে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালায় র‍্যাব-৪–এর সিপিসি-৩–এর মানিকগঞ্জের একটি দল। এ সময় ছিনতাইকারী দলের ওই পাঁচ সদস্যকে আটক এবং তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইলফোন উদ্ধার করা হয়। র‍্যাব-৪–এর সিপিবি-৩–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, ঈদে পাটুরিয়া ঘাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ঠেকাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদস্যরা কাজ করছেন। গ্রেপ্তার পাঁচ ছিনতাইকারীর বিরুদ্ধে শিবালয় থানায় মামলা হয়েছে। ঈদে ঘাট এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন/ ৩০ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -