আজ , ।   

নেত্রকোণা সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের উদ্ধোধন 

আরো খবর

 প্রতিনিধি,নেত্রকোণা 

শেখ হাসিনার  বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ টি বিভাগের মধ্যে নেত্রকোণা  সদর  উপজেলার  খাদ্য গুদামে বোরো ধান   সংগ্রহ -২০২২ আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করা হয়েছে। ২৮ এপ্রিল  বৃহস্পতিবার সকাল ১২ টায়  জেলা খাদ্য বিভাগ নেত্রকোণা আয়োজনে সদর উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন  জেলা খাদ্য অফিসার   মিজানুর রহমান   ও সঞ্চালনায় ছিলেন  সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এবি এম ফজলে রানা। উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  ছিলেন  নেত্রকোণা -২  আসনের সংসদ সদস্য  এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা আশরাফ  আলী  খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, সদর উপজেলার  নির্বাহী কর্মকর্তা  মাহমুদা আক্তার, নেত্রকোণা  জেলা চালকল   মালিক সমিতির সভাপতি আলহাজ্ব  মো. এইচ আরও খান পাঠান সাখি, জেলা কৃষক লীগের আহ্বায়ক  মোঃ আব্দুস শহীদ, খাদ্য  দপ্তরের  কর্মকর্তাও কর্মচারী সহ সাংবাদিকবৃন্দ।

এবছর ২০২২ অর্থ বছরে  নেত্রকোণা  জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার চারশত ৮৪ মেঃটন এবং  গম ২৮৫ মেঃটন সংগ্রহ  করা হবে।এর মধ্যে   সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান  সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৮ শত ৮৮  মেঃ টন এবং  গম ৩৪ মেঃ টন  । ধান ২৮ এপ্রিল হতে ৩০ আগস্ট  ও গম ১ এপ্রিল হতে ৩০ জুন   সংগ্রহ   করা হবে। যা প্রতি কেজি ধানের মূল্য  ২৭ টাকা  ধরে প্রতি মণ ১০৪০ টাকায় এবং  গম প্রতি কেজি ২৮ টাকা ধরে সংগ্রহ  করবে খাদ্য  অধিদপ্তর। বক্তারা বলেন, নেত্রকোণায় খালিয়াজুড়ি  উপজেলায় ধানের ক্ষতি  হলে ও অন্যান্য  উপজেলায় ধানের কোন ক্ষতি  হয়নি তাই  নির্দিষ্ট পরিমান ধান সংগ্রহ  করা সম্ভব হবে এবং   প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে  কৃষকদের মূল্য  দেওয়া হবে বলে মনে করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার   দেওয়ার বিভিন্ন উদ্যোগ  খাদ্যের  অভাব  দূর হয়েছে  এখন আর  খাদ্যের   অভাব  নেই  যতেষ্ট  পরিমান খাদ্য সংগ্রহ রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -