মনির হোসেন জীবন
গাজীপুরের বাসন থানার অভিযানে বাসন থানাধীন নলজানি সাকিনস্থ আমান্তা টাওয়ার এর সামনে চান্দনা চৌরাস্তা পাকা রাস্তার উপর হতে ২৭ এপ্রিল রাত ০২ঃ৪৫ ঘটিকার সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই টি চাকু, একটি সুইস গ্রিয়ার, একটি সিজার (কেচি) সহ পেশাদার ছিনতাইকারী আসামি ১। বাবু(২২),২।মোকছেদ (২০), ৩।জাহিদ (২৩), ৪। সাজেদা আক্তার ওরফে বিথী(২০) এদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে বাসন থানা সহ বিভিন্ন থানায় ছিনতাই / মাদক/ ডাকাতির একাধিক মামলা রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৭ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -

