আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পাটুরিয়া ঘাট পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির

আরো খবর

মো: মহিদ 
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ঢাকা রেঞ্জ জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক ও শিবালয় এলাকায় পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। সোমবার ঈদ-উল-ফিতর-২০২২ উপলক্ষে ঘরমুখো মানুষের স্বাভাবিক ও নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়ার প্রত্যয়ে যানজট নিরসনের লক্ষ্যে পাটুরিয়া ঘাটস্থ “পদ্মা রিভারভিউ ”এর হল রুমে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সর্বসাধারণের নিরাপদ যাত্রা সম্পর্কিত মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ঢাকা রেঞ্জ। সভাপতিত্ত্ব করেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।এসময় সেখানে মানিকগঞ্জ শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা সহ বিআইডাব্লিউ টিএ এর কর্মকর্তাগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন । অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্চ ঢাকা- আরিচা মহাসড়কের বিভিন্ন সংযোগ মোড়সহ পাটুরিয়া ফেরিঘাট,আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন।
আলোকিত প্রতিদিন/ দ ম দ
- Advertisement -
- Advertisement -