আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মুজিববর্ষে মাধবপুরে ৭০টি গৃহহীন পরিবার পাচ্ছে ঘর

আরো খবর

ত্রিপুরারী দেবনাথ তিপু 

মুজিবর্ষ  উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিদান ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করা হচ্ছে আগামী ২৬ এপ্রিল। এ পর্যায়ে হবিগঞ্জ জেলার  ৯ টি উপজেলার জন্য ৯৪১ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। যার মধ্যে ৭৭৩টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভূমিহীন-গৃহহীনকে জমি ও ঘর প্রদানের ৩য় পর্যায়ে মাধবপুর  উপজেলার ৭০টি পরিবারকে এ সুবিধা দেয়া হচ্ছে। এই উপলক্ষে  ২৫ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাধবপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।  উপস্থিত ছিলেন, সাংবাদিক বৃন্দ।

আলোকিত প্রতিদিন/ ২৫ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -