আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১, আহত ৭

আরো খবর

 নুরুন্নবী নুরু
রংপুরের তারাগঞ্জ উপজেলার মেডিকেলমোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে। ২৪ এপ্রিল রবিবার সকাল ১১টার দিকে রংপুর-সৈয়দপুর হাইওয়ে সড়কের তারাগঞ্জ এলাকার মেডিকেলমোড় ঘরিরামপুর বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে । তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ দৈনিক আলোকিত প্রতিদিন কে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম বনিতা রানী। তিনি রংপুর কোতোয়ালি থানার আলেয়া কুড়ি এলাকার ষষ্ঠী মহন্তের স্ত্রী। ওসি মাহবুব মোর্শেদ জানান, সকাল ১১টার দিকে রংপুর থেকে সৈয়দপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে সৈয়দপুর থেকে রংপুরের দিকে ছেড়ে আসা নূরানী ট্রাভেলসের একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসি বাসটি মহাসড়ক সংলগ্ন খাদে পড়ে এক জন নারী নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় মামলা হওয়ার কথা রয়েছে। তবে এখনও মামলা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/ ২৪ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -