আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিষ নিয়ে সাঁতড়ে বুড়ী নদী  পার হতে গিয়ে নিখোঁজ হওয়া ২২ ঘন্টা পর  জিলানী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  ২২ এপ্রিল  শুক্রবার সকাল ৮ টার দিকে লাশটি নদীতে ভেসে ওঠে। জিলানী সরাইল উপজেলা চুন্টা ইউনিয়নের লৌপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। সে নবীনগরে সপরিবারে ভাড়া থাকতো। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে মহিষ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় মনুবাবুর ঘাট এলাকায় বুড়ী নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হন জিলানী। ফায়ারসার্ভিস এবং পুলিশ যৌথ প্রচেষ্টায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুর রশিদ জানান, নদীর যে স্থানে নিখোঁজ হয়েছিলেন- সেখানেই সকালে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলোকতি প্রতদিনি/ ২২ এপ্রলি ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -