আজ শনিবার, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

‘মারিউপোল শহরটি সম্পূর্ণভাবে দখল করা হয়েছে’: রমজান কাদিরভ

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর প্রায় ৬০ দিনের মাথায় অবরুদ্ধ মারিউপোল শহর চূড়ান্তভাবে বিজয়ের ঘোষণা দিয়েছে মস্কোর বাহিনী। পুড়ে যাওয়া এক ভবনের সামনে দাঁড়ানো সেনাদের ভিডিও পোস্ট করে রাশিয়ার চেচেন ইউনিট মারিউপোল জয়ের ঘোষণা দিয়েছে। কাদিরোভটস্কি নামে পরিচিত এই ইউনিটের কালো পোশাক পরিহিত এক নেতা ভিডিওতে দাবি করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের ইউনিটকে শহরটিকে ‘ধ্বংস এবং শোধনের’ নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কালো পোশাক পরা এক নেতার সঙ্গে ইউনিটের সেনারা উদযাপন করছেন। ইউক্রেনীয় বার্তা সংস্থা ইউক্রেন ওয়ার্ল্ড জানিয়েছে ভিডিওতে দেখা যাওয়া নেতা বলেন, ‘মারিউপোল ধ্বংস এবং শোধনের নির্দেশ পালন হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ হয়েছে, কাদিরভের নির্দেশ পালন হয়েছে।’  রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে,  ইউক্রেনের আজভস্টল স্টিল কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে কাদিরোভটস্কি। এই কারখানাটি মারিউপোল শহরে অবস্থিত। চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ তাস বার্তা সংস্থাকে বলেছেন স্টিল কারখানা এবং আশেপাশের ভূমি দখল করা হয়েছে। তিনি বলেন, ‘মারিউপোল আমাদের! শহরটি নিশ্চিতভাবে এবং সম্পূর্ণভাবে দখল করা হয়েছে।কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আজভস্টল কারখানার প্রশাসনিক ভবন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং আশেপাশের সব এলাকা পরিষ্কার করে ফেলা হয়েছে।’কাদিরভ বার্তা সংস্থা তাসকে জানান, কারখানার অভ্যন্তরে ইউক্রেনীয় সেনাদের কংক্রিট এবং স্টিলের নিচে ‘আটকে ফেলা’ হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মারিউপোল শহরের হাজার হাজার বাসিন্দা নিহত হয়েছেন আর প্রায় দুই হাজার বাসিন্দা আজভস্টল কারখানায় আছে।কারখানাটি অবরোধের দাবি করার পর থেকে সেখানে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় নাগরিকদের কী ঘটেছে তা স্পষ্ট করেনি রুশ বাহিনী।  কাদিরভ বলেন, এই কারণে নির্মূল মিশন দ্বিগুণ কঠিন ছিল। বেসামরিক হতাহত মেনে নেওয়া যাচ্ছিল না, কিন্তু হুমকি নির্মূল করতে হতো। পাল্টা ব্যবস্থাগুলো নিয়ে ভাবা হয়েছে এবং  প্রয়োগ করা হয়েছে।’

আলোকতি প্রতদিনি/ ২২ এপ্রলি ,২০২২/ মওম                               সূত্র: নিউজ উইক

- Advertisement -
- Advertisement -