আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে এবারের রমজানেও ফিলিস্তিনিদের ওপর হামলে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। অস্ত্রশস্ত্র নিয়ে একাধিকবার মুসলিমদের ওপর আক্রমণ চালিয়েছে তারা। ছুড়েছে রাবার বুলেট, কাঁদানে গ্যাস, লাঠিপেটা করা হয়েছে নিরস্ত্র মুসল্লিদের। কিন্তু এত সহিংসতার মধ্যেও একবিন্দু ভয় নেই সাহসী ফিলিস্তিনিদের, দখলদার অস্ত্রের সামনেই বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন তারা। ইহুদি দখলদারদের বিরুদ্ধে তাদের প্রতিবাদের নতুন ভাষা হয়ে উঠেছে ‘নড়বো না’। পূর্ব জেরুজালেমে ইসরায়েলি দখলদারদের সামনে ফিলিস্তিনিদের অনড় অবস্থানের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। একটি ভিডিওতে সশস্ত্র ইসরায়েলি সৈন্যের চোখে চোখ রেখে তাকিয়ে থাকা এক ফিলিস্তিনি তরুণীর বিদ্বেষপূর্ণ দৃষ্টিই যেন বলে দিচ্ছে, ‘নট বাজিং’ অর্থাৎ নড়বো না।
আলোকতি প্রতদিনি/ ২২ এপ্রলি ,২০২২/ মওম

