প্রতিনিধি,শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু এলাকা থেকে রাজেশ পান্ডে (৪০) নামে আটককৃত এক ভারতীয় নাগরিককে ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ২১ এপ্রিল বৃহষ্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। শরীয়তপুরের কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম দৈনিক আলোকিত প্রতিদিন’কে এই তথ্য নিশ্চিত করেন। তিনি দৈনিক আলোকিত প্রতিদিন’কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত ভারতীয় নাগরিক রাজেশ পান্ডে ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ন পান্ডের ছেলে। গত ৯ এপ্রিল শনিবার সকালে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধিনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা টহল দিচ্ছিলেন । ঐসময় জাজিরা উপজেলার নাওডোবার গোলচত্তরের কালুবেপারী কান্দি এলাকার ফুড এক্সপ্রেস রেষ্টুরেন্ট এলাকায় এই ভারতীয় নাগরিক ঘোরাফেরা করছিল। তখন সেনাবাহিনীর সদস্যদের কাছে তার আচার আচরণ সন্দেহজনকহলে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন। দুপুরে দিকে তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়। পরে ঘটনার দিন আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরন করা হয়। তিনি আরো জানান, ভারতীয় নাগরিক রাজেশ পান্ডে কি উদ্দেশ্যে পদ্মা সেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন? কিভাবে সে বাংলাদেশে পাসপোর্ট ভিসা ছাড়া এলেন? এবং তার কোনো অসৎ উদ্দেশ্য ছিলো কিনা, জানার জন্য জাজিরা থানার আইও জসীম উদ্দীন আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তখন আদালত ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ড আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। পদ্মা সেতু এলাকায় আসার তার মূল উদ্দেশ্য কি ছিলো।
আলোকতি প্রতদিনি/ ২১ এপ্রলি ,২০২২/ মওম
- Advertisement -

