আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার আসর চালানো ১ জন গ্রেপ্তার

আরো খবর

বিশেষ প্রতিনিধি,টাঙ্গাইল

 ২০ এপ্রিল বুধবার রাত ০২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান পাবনা জেলার সদর থানাধীন শালগাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে আসামী মেহেদী হাসান শাকিল (২০) পিতা- সিরাজুল ইসলাম, সাং- শালগাড়ীয়া (পাবনা সদর), থানা- পাবান সদর, জেলা- পাবনা। ১টি WALTON ল্যাপটপ , ৩টি মোবাইল, ৩টি সিম কার্ড, বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী এবং পেমেন্ট গেটওয়ে এ্যাপ্সের মাধ্যে ব্যবহৃত তথ্যের স্ক্রীনশট ২৪ কপি সহ হাতেনাতে আটক করে। চক্রটি বিভিন্ন প্রকার Perfect Money, Web Money, Payeer, Neteller, Skrill, BitCoin ইত্যাদি অনলাইন ওয়েবসাইড প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল মুদ্রা দিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল। চক্রটি যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হয়। পরে বেকার যুবকদের টার্গেট করে অল্প সময়ে প্রচুর টাকা উপার্জনের লোভ দেখাতে থাকে চক্রটি। এরপর ধাপে ধাপে অনলাইন জুয়া-বেটিংয়ে আসক্ত করে তোলে। সারা দেশে সব ধরনের জুয়াই নিষিদ্ধ করা হয়েছে। এই চক্রের সদস্যরা অবৈধভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিদেশে অর্থপাচার করে আসছে। আসামী বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খোলায় জন্য মিডিয়া বা ব্রোকার হিসাবে কাজ করে আসছিলো। জুয়ার এসব লেনদেন Perfect Money, Web Money, Payeer, Neteller, Skrill, BitCoin ইত্যাদি ব্যবহার করতো বলে সে জানায়। সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে আসামী জানায় যে, সে এই চক্রের সাথে বহুদিন ধরে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনাসহ অর্থ লেনদেন করে আসছে। আসামীর বিরুদ্ধে পাবনা জেলার পাবনা সদর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০/৩৫ ধারায় একটি মামলা করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২০ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -