আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুর পুলিশের অভিযানে মাদকসহ আটক -৫

আরো খবর

প্রতিনিধি ,আক্কেলপুর(জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও ৫ জনকে আটক করে। অভিযানটি পরিচালিত হয় আক্কেলপুর পৌর এলাকার খামার কেশেবপুর গ্রামে। থানা পুলিশ সূত্রে জনা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমানের নেতৃত্বে এস.আই সোহান, এস.আই রাকিব,এস.আই অরূপধন মন্ডল, এ.এস.আই সোহরাব সহ সঙ্গীয় ফোর্স পৌর এলাকার খামার কেশেবপুর গ্রামের মোত্তালেবের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সেই বাড়ি থেকে আক্কেলপুর থানা পুলিশ নিষিদ্ধ ১৯৮ বোতল ফেন্সিডিল ও ১৫৮ বোতল এমকেডিল নামক মোট ৩৫৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় অক্কেলপুর থানা পুলিশ ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন পৌর এলাকার খামার কেশেবপুর গ্রামের ১. মোত্তালেব হোসেন(৩২),২.তার পিতা-মোজাম্মেল হক(৬২) ৩.মাতা-মোসলেমা বিবি, ৪.ফুফু-আনোয়ারা বেওয়া(৪০) ৫. জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালুয়া গ্রামেরর কামাল উদ্দীনের ছেলে নাজির হোসেন(৩৩)। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের আটক করা হয়। এঘটনায় আইনি পক্রিয়া চলমান রয়েছে। আক্কেলপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।’
আলোকিত প্রতিদিন/ ১৮ এপ্রিল ,২০২২/ মওম  
- Advertisement -
- Advertisement -