আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ

আরো খবর

প্রতিনিধি,সাভার
ঢাকার সাভারে যুবদল নেতা বিশিষ্ট গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান এর গ্রামের বাড়িতে হামলা এবং ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ১৬ই এপ্রিল শনিবার রাতে সাভার থানার দেওগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ১৭ই এপ্রিল রবিবার এবিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এই ঘটনার পর বাড়িতে থাকা তার বৃদ্ধ মা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে। সাধারণ ডায়েরী এবং পরিবার সূত্রে জানা গেছে ঘটনার দিন রাতে হঠাৎ ঘরের জালানার গ্লাস ভাঙ্গার শব্দে পরিবারের সদস্যরা বাহিরে গিয়ে দেখতে পান অজ্ঞাত নামা কয়েক জন ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাংচুর করে পালিয়ে যাচ্ছে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার কারণে পরিবারের সদস্যরা কাউকে চিহ্নিত করতে পারেনি। ১৮ই এপ্রিল সোমবার মোঃ মেহেদী হাসান জানান বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে ভ্রমণে আছেন। গত ১৬ই এপ্রিল শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে অজ্ঞাত নামা একদল সন্ত্রাসী তার গ্রামের বাড়িতে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে ঘরের চাল,দরজা ও জানালা ভাংচুর করেছে । তিনি ছাত্র জীবন থেকে ছাত্রদল এবং বর্তমানে যুবদলের রাজনীতির সাথে জড়িত। তার দাদা আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী মাস্টার সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।তিনি আরো বলেন সামজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি উল্লেখ্য বিরোধীদলীয়  নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি, গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন প্রসংগে অনেকদিন ধরেই বেশ সরব। তিনি ধারণা করছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম বলেন হামলা এবং ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগীর করা অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ১৮ এপ্রিল ,২০২২/ মওম  
- Advertisement -
- Advertisement -