আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

আরো খবর

মোঃ আলী হোসেন
সাভারের আশুলিয়া অভিযান চালিয়ে বিদেশি পিস্তল এবং গুলিসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে গ্রেফতার সন্ত্রাসীদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে আজ সকালে আশুলিয়ার পৃথক স্থানে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো, আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (২৭), জামগড়া এলাকার বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া (২৪), টঙ্গাবাড়ী এলাকার মৃত তালুকদার তোফায়েল হোসেন বাবুর ছেলে তালুকদার মাহমুদুল হাসান অনিক (৩২), এবং আশুলিয়ার মৃত তালুকদার শফিকুল ইসলামের ছেলে তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা গত ২ এপ্রিল আশুলিয়ার পূর্ব নরসিংহপুরে আবু সামা মৃধার অফিসে অবৈধ দেশী-বিদেশী অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাংচুর, মারপিট এবং লুটপাট করে। এ ঘটনায় পরদিন ৩ এপ্রিল ভুক্তভোগীর পরিবার আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকলে র‍্যাব-৪ মামলাটির ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে র‍্যাব। এসময় আসামীদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন,  গ্রেফতারকৃত আসামিরা চিহ্নিত সন্ত্রাসী। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৬ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -