আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লাবাসী একজন অভিভাবক হারাল ,হাজী ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ ছিলেন পরউপকারি সাদা মনের মানুষ

আরো খবর

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বাসীর প্রিয়মুখ নগরীর রাজগঞ্জ পানপট্টির ও ছাতিপট্টির বাসিন্দা,বুড়িচংয়ের দক্ষিণ গ্রামের পশ্চিম পাড়ার মৃত হাজী ওয়ারিশ ভুঁইয়ার পুত্র হাজী ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।কুমিল্লা ছাতিপট্টি জামে মসজিদে বাদ যোহর ১ম জানাজা এবং বুড়িচংয়ের দক্ষিণ গ্রাম মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত। জানাযায়,কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে রাত আনুমানিক ২.৩০ মিনিটে হাজী ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ সাহেব শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁহার বয়স হয়েছিল প্রায় ৭০বছর। তিনি স্ত্রী, ২পুত্র ও ১১কন্যা সহঅসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছুটে আসেন। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ফয়েজ আহমেদ। জানাজা শেষে বুড়িচংয়ের দক্ষিণ গ্রামে পারিবারিক কবরস্থানে চীর নিদ্রায় শায়িত ইঞ্জিনিয়ার হাজী ফয়েজ আহমেদ। কুমিল্লার কলমপ্রকাশ এম কে নূর আলম গভীর শোকাহত,সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন-ফয়সাল আহমেদ রাফি এবং ফাহিম আহমেদ ভাইয়ের বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন-আমিন।
আলোকিত প্রতিদিন/ ১৬ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -