আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে অপরাধ দমনে মাঠে নামছে পুলিশের মোটরসাইকেল টিম

আরো খবর

মোঃ অলিউল্লাহ
চট্টগ্রাম জেলা ফটিকছড়িতে ঈদ বাজারকে কেন্দ্র করে উপজেলার বড় বড় বাজার গুলোতে অপরাধ ঠেকাতে মাঠে নামছে পুলিশের বিশেষ মোটরসাইকেল টিম।ইভটিজার, ছিনতাইকারী, চুর, মলম পাটি, কিশোর গ্যাং ইত্যাদি বিষয়ের লাগাম টেনে ধরতে এমন উদ্যোগ নিয়েছে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মাসুব ইবনে আনোয়ার।  জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রমজান মাসে এ গ্যাং গুলোর উৎপাত বেড়ে যায়। মা-বোনরা যেন নিরাপদে বাজারে আসতে পারে সেজন্যই এমন উদ্যোগ গ্রহণ করা। মোটরসাইকেল টিমের যেকোনো কাজে আলাদা মোবাইল বেকাফ টিম থাকবে। যেকোনো ঘটনা ঘটার সাথে সাথে বেকাফ টিম ঘটনাস্থলে পৌঁছাবে এমন ব্যবস্থাই করা হচ্ছে। জানা যায়, ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার, নাজিরহাট বাজার, নানুপুর বাজার, আজাদী বাজার এবং তকিরহাট বাজারে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ টিম কাজ করবে। ২০রমজানের পর থেকে টিমের সদস্য বাড়িয়ে দিগুণ করা হবে। ‍এ টিমের নেতৃত্বদানকারী এস আই নাজমুল বলেন, আমরা সব ধরনের অপরাধ ঠেকাতে বাজার গুলোতে মনিটরিং এ থাকব। এসব অপরাধীদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আলোকিত প্রতিদিন/ ১৬ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -