আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক ফুটবলারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে – আ জ ম নাছির উদ্দীন

আরো খবর

প্রতিদিন,চট্টগ্রাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রামের ফুটবলে একসময় যারা মাঠ কাঁপিয়েছেন সময়ের গ্রাসে তাদের অনেকেই আজ কর্মহীন। একদিন যে ফুটবলারের জীবনের ধ্যান জ্ঞান ছিল ফুটবল। সেই ফুটবল থেকে অবসর নেয়ার পর তারা আর অন্য কোন পেশায় জড়িত হওয়ার সুযোগ পাননি বা সুযোগ সৃষ্টি হয়নি। বর্তমানে অনেক সাবেক ফুটবলার মানবেতর জীবনযাপনও করছেন-এমন সংবাদ আমাদের রীতিমত ব্যথিত করে। তবে সময় এসেছে সাবেক ফুটবলারদের জন্য কিছু করার। চট্টগ্রামে সারাবছর জুড়েই ফুটবল অনুষ্ঠিত হয়। এতে করে ফুটবল খেলা পরিচালনার জন্য রেফারি, অনুশীলন এবং প্রশিক্ষণের জন্য কোচ এবং খেলোয়াড় তৈরির জন্য একাডেমিসহ বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি এসব সাবেক খেলোয়াড়দেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রসমুহে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে পারে। ক্রীড়া জগতের একজন হিসেবে আমার পক্ষ থেকে এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা থাকবে। ১১ এপ্রিল সোমবার বিকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর পৃষ্ঠপোষকতায় এবং সংগঠনের ব্যবস্থাপনায় সাবেক ফুটবলার মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্ব ও কোষাধ্যক্ষ দেবাশীষ বড়–য়া দেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মুরাদ, যুগ্ম সম্পাদক মানু দত্ত,সহসম্পাদক নাজিম উদ্দিন নাজু, এ এস এম শরীফ টুটুল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০০ জন সাবেক ফুটবলারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চলতি রমজান মাসে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত সাবেক ফুটবলারদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ প্রক্রিয়া চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/ ১৩ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -