প্রবাসী পিটিআই সমর্থকরাও ইমরান খানের পক্ষে বিক্ষোভ করেছেন। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পিটিআই সমর্থকরা লন্ডনের হাইড পার্কে জড়ো হয়ে ইমরানের পক্ষে স্লোগান দিচ্ছেন। ইমরান খান প্রবাসীদের এমন সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। এ নিয়ে এক টুইটবার্তায় তিনি বলেন, স্থানীয় মীরজাফরদের দ্বারা জামিনে মুক্ত হয়ে ক্ষমতায় এসে মার্কিন-সমর্থিত শাসনব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সব পাকিস্তানিদের ধন্যবাদ। তিনি আরও বলেন, দেশে-বিদেশে পাকিস্তানিরা এটিকে (ইমরানকে ক্ষমতাচ্যুত করা) জোরালোভাবে প্রত্যাখ্যান করছে এই বিক্ষোভ তারই প্রমাণ।
আলোকিত প্রতিদিন/ ১১ এপ্রিল ,২০২২/ মওম


৯ এপ্রিল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দলের সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ নিয়ে তিনি বলেন, পাকিস্তানের জনগণই সবসময় তাদের নিজেদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করেছে।আগের দিন পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরীও ইসলামাবাদে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ইশার নামাজের পরে বিক্ষোভ করার জন্য জনগণকে আহ্বান জানান। তিনি বলেন, খান যদি এই বিশাল আন্দোলনে নেতৃত্ব না দেন, তাহলে দেশের রাজনীতি এবং সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।