আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে যুবলীগের ইফতার বিতরণ 

আরো খবর

মোঃ মহিদ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে পথচলতি রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার শহরের শহিদ রফিক সড়কে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা এবং যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি‘র নেত্রীত্বে এই ইফতার বিতরণ কাযক্রম পরিচালিত হয়। এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম খান, সদস্য মনিরুল ইসলাম খান মনি, জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ফাহমিদ হোসেন খান রাসেল, জেলা যুবলীগ নেতা আসলাম হোসেন, পৌর যুবলীগ নেতা মোঃ মশিউর রহমান, মাহমুদুল হক শুভ সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১১ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -