আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সাকিবের শাশুড়ি চলে গেলেন না ফেরার দেশে

আরো খবর

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি এবং  উম্মে শিশির আল হাসানের মা নার্সিগ বেগম শুক্রবার গভীর রাতে মারা গেছেন। সাকিব এবং শিশিরের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। সাকিব আল হাসান জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন তার শাশুড়ি বেশ অসুস্থ হয়ে পড়েন। তাকে সিএমএইচে ভর্তি করা হয়। একই সময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। ফলে সাকিব দেশে ফিরে আসেন। ৯ এপ্রিল শনিবার গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। কারণ আলাইনা হাসানের স্কুল খুলে যায়। কিন্তু মায়ের অসুস্থতা এবং চিকিৎসাজনিত কারণে যেতে পারেননি তার স্ত্রী শিশির। ছোট মেয়ে এবং ছেলেকে নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ যুক্তরাষ্ট্রে মারা যান। সাকিব তখন ছিলেন বাংলাদেশে। অসুস্থ শ্বশুরকে দেখার জন্য তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা পাননি।

আলোকিত প্রতিদিন/ ৯ এপ্রিল ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -