আবু সায়েম
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বনবিটের ঘোনার পাড়া নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে নবনির্মিত ২ টি বাঁশের ঘর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলমের নির্দেশে রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান টগরের নেতৃত্বে অভিযান চালিয়ে দেড় একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। ৮ এপ্রিল শুক্রবার পানেরছড়া রেঞ্জের আওতাধীন পানেরছড়া বিটের ঘোনারপাড়া এলাকায় রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান টগরের নেতৃত্বে বিট কর্মকর্তা সোহেল রানা এবং স্টাফদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত নবনির্মিত ২টি বাঁশের ঘর উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়।বিষয়টি অবগত করেছেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান টগর ।তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে বাঁশের ঘর নির্মাণ করে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে অভিযান চালিয়ে দেড় একর জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে বিট কর্মকর্তা ,ভিলেজারগণসহ স্টাফগণ অংশ গ্রহণ করে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা । কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
- Advertisement -

