আজ বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ার ঝাউদিয়ায় দু’গ্রপের সংঘর্ষে  মহিলাসহ ১৫ জন আহত

আরো খবর

শোভন শুভ, কুষ্টিয়াঃ
এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার ইবিথানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে হামলার ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ  কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঝাউদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের লোকজন ফজলু মন্ডলের একাংশ লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  ঘটনার পর এ খবর পেয়ে ই.বি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় ঝাউদিয়া ক্যাম্প ইনচার্জ গোলাম হোসেন তার সঙ্গীয় ফোর্স এবং থানা থেকে অতিরিক্ত ফোর্সদের সাথে নিয়ে আসামিদের ধরার জন্য  ধাওয়া করেন। পুলিশ ঘটনা স্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। এলাকা জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারও সংঘর্ষের আশংকায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।
আলোকিত প্রতিদিন/ ৭ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -