আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পাংশায় ট্রেনে কাটা পড়ে ভ্যান চালকের মৃত্যু

আরো খবর

সোহেল রানা চৌধুরী:

রেলক্রসিং পার হওয়ার সময় রাজবাড়ীর পাংশায় ট্রেনের ধাক্কায় মনিরুল ইসলাম (৩৫) নামের ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (০৬ই এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কুড়াপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনিরুল ইসলাম পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মতিন খানের ছেলে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, মনিরুল ইসলাম শ্রবণ বাকপ্রতিবন্ধী ছিলেন। সকালে ভ্যান নিয়ে রেলক্রসিংয়ের পার হচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ভ্যানসহ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। কানে না শোনায় আশেপাশের মানুষ ডাকলেও তিনি শোনেননি।রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -