আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পলাশে দ্রব্যমূল্যের র্ঊধ্বগতি নিয়ন্ত্রণে, ৩ ব্যবসায়ীকে জরিমানা

আরো খবর

মো: ফারদিন হাসান দিপ্ত

নরসিংদী পলাশে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের র্ঊধ্বগতি নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান চালানো হয়ছে। সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ইফতারি ও দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরবিশে থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলার নির্বাহী র্কমর্কতা (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী। তিনি ঘোড়াশাল বাজারে নিত্যপণ্যের বাজারে সয়াবিন তেলসহ রমজানের প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন । অভিযানে পলাশ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোহাম্মদ ইলয়িাছ এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশমে উপস্থতি ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আফসানা বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণের দাম না বাড়াতে পারেন, সে ব্যাপারে সর্তক রয়েছে প্রশাসন। তাই এ অভিযান অব্যাহত থাকবে। ঘোড়াশাল বাজারে আজ তিন ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করা হয়েছে ।

আলোকিত প্রতিদিন/ ০৫ এপ্রিল, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -