আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

পলাশে পানি উঠছে না নলকুপে

আরো খবর

মো: ফারদিন হাসান দিপ্ত

চলে আসছে বৈশাখ। কিন্তু এখনও দেখা মেলেনি ভারী বৃস্টির। দুই এক দিন আকাশে মেঘ জমলেও তা ঝড়ো বাতাস আর ধুলা শান্তকরা ছিটে ছাটা বৃষ্টিতে রুপ নিয়েছে। যে কারনে ছোট বড় জলাশয় গুলোও আজ শুকিয়ে ঠনঠনে। এমন অবস্থায় পলাশের ডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অতি দ্রুত নিচে নেমে যাওয়ায় ডাংগার বেশীর ভাগ নলকুপ দিয়ে পানি উঠছে না। এতে অকেজো হয়ে পড়েছে অসংখ্য নলকুপ। ফলে গৃহস্থালীর কাজে ব্যবহৃত ও খাবার পানি নিয়ে বেকায়দায় পড়েছেন বেশির ভাগ পরিবারের মানুষ। গ্রামের প্রতিটি বাড়িতে নলকুপ থাকলেও তাতে পানি নেই। নলকুপের হাতল চেপে পানি বেরকরা দুহ্নহ হয়ে দাঁড়িয়েছে। গভীর নলকুপ থেকে মোটরেও পানি উঠছে না। অবস্থা প্রকট হয়ে ওঠায় পানির সংকটে পড়েছে ডাংগার কাজৈর,গালিমপুর,ইসলামপাড়া,কাজীরচর ও ডাংগাবাজার এলাকায় বাসিন্দারা। এমন পানির সংকট গত কয়েক যুগেও দেখা যায়নি বলে জানান ওই সব এলাকার লোকজন। নলকুপে পানি নাওঠায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা। দুই মাস ধরে গ্রাম গুলোতে নলকুপে পানি শূন্যতার কারনে সূপেয় পানির জন্য দূর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। উপজেলার ডাংগা ইউনিয়নের গালিম পুরের মজিবুর, ইসলাম পাড়ার জনি,সোহাগ ও আলম জানান, তাদের গ্রামের বাড়ির বেশির ভাগ নলকুপ গুলোতে পানি উঠছে না। মটরের মাধ্যমেও ঠিকমত পানি পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে এলাকার অধিকাংশ পরিবার বাড়ি থেকে বেশখানিক দুরের অন্য প্রতিবেশির সাবমার্সেবল মটর থেকে পানি এনে খাবার পানির চাহিদা মেটাচ্ছেন। এদিকে  প্রচন্ড তাপদাহে এখানকার জন জীবনও অচল হয়ে পড়ছে। ডাংগা ইউপি চেয়ারম্যান সাবেরউল হাই জানান,তীব্র পানি সংকটে  ‍ভু’গছেন ডাংগার কয়েকটি গ্রামের বাসিন্দারা । ২০২০-২১ অর্থ বছরে যাদের বেশী সমস্যা তাদের অগ্রাধিকার ভিক্তিতে ২৬টি নলকুপ দেয়া হয়েছিলো। এবছরও অগ্রাধিকার ভিক্তিতে আরো কিছু সাব-মার্সিবল নলকুপ দেয়া হচ্ছে। পলাশ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)  হালিমা আক্তার জানান,কিছু দিনের মধ্যেই আমরা ওই গ্রাম গুলোতে সাব-মার্সিবল নলকুপ বসাবো। পানির স্তরটা নিচে নেমে যাওয়ার কারনেই পানির সংকট দেখা দিয়েছে। ডাংগা এলাকায় অনেক শিল্প কারখানা গড়ে উঠার কারনেই পানির স্তরটা নিচে নেমে গেছে।

আলোকিত প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -