মোঃ নুর হোসাইন
পবিত্র মাহে রমজানে প্রচন্ড গরমে সেহেরি, ইফতার ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চায় নকলাবাসী। প্রতিনিয়ত লোডশেডিং নকলাবাসীকে হাঁপিয়ে তুলেছে। এদিকে শেরপুরের নকলার পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগে অনিয়ম, উদাসীনতায় বিপর্যস্ত জীবন-যাপন করছে উপজেলাবাসী। সরেজমিন তদন্তে জানা গেছে, নকলায় সঠিকভাবে বিদ্যুৎ সরবারহ করা হয় না এবং সরবরাহকৃত বিদ্যুৎ নিয়ে গ্রাহকেরা পরিপূর্ণ সন্তুষ্ট নয়। গত বেশ কিছু দিন থেকেই ও প্রথম রমজানের তারাবির নামাজের সময় লোডশেডিং ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লোডশেডিং-এর তীব্র নিন্দা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে জোর দাবী জানিয়েছে নকলার সর্ব মহলের মানুষ । প্রসঙ্গত, সিয়াম সাধনার মাসে দেশজুড়ে চলা প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত। তার ওপর লোডশেডিং দুর্ভোগ আরও বাড়িয়েছে। এসময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। সব দিক বিবেচনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এমনটাই ভাবছে নকলার সুশীল সমাজ। লোডশেডিং বিষয়ে পিডিবি ও পল্লী বিদ্যুৎ অফিসের বরাত দিয়ে জানা যায়,বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে গ্যাসের স্বল্পতার দরুন স্থানীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলোতে বিদ্যুৎ উৎপাদন খুবই নগণ্য হচ্ছে। যার ফলে প্রচুর পরিমাণে লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তথা বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ লোডশেডিং চলতে পারে। বিআরইবি চেয়ারম্যানসহ এবং বিদ্যুৎ বিভাগ (বা. সরকার) বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন। সকল কে ধৈর্য সহকারে উক্ত ক্রান্তিকালে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।এজিএম (ওএন্ডএম) নকলা সাব-জোনাল অফিস।
আলোকিত প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০২২/ মওম
- Advertisement -

