আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বিবিয়ানা ছয়টি কূপ আকস্মিক বন্ধ ,ভোগান্তিতে রাজধানীবাসী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক

বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে আকস্মিক কূপ বন্ধ হওয়ার কারণ অনুসন্ধানে নেমেছে শেভরন। দেশের সব চেয়ে উৎপাদনশীল গ্যাসক্ষেত্র বিবিয়ানায় একসঙ্গে ছয়টি কূপ বন্ধ হয়ে যায়। বিষয়টিকে ‘বিরল ঘটনা’ হিসেবে দেখছেন সবাই।বিবিয়ানা গ্যাসক্ষেত্র আংশিক বন্ধ থাকায় আজও গ্যাস নেই রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায়।  রমজানের দ্বিতীয় দিনটিও চরম ভোগান্তির মাঝে আাছে রাজধানীবাসী। এদিকে বিবিয়ানার দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনা বিরল। সোমবার শেভরনের পক্ষ থেকে বলা হয়েছে, কূপ বন্ধ হয়ে যাওয়ার সঠিক কারণ তারা বুঝতে পারছেন না। শেভরন জানিয়েছে,  ‘শেভরন বাংলাদেশ’ বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে  কাজ করে যাচ্ছে। এজন্য ইতোমধ্যে পেট্রোবাংলার সঙ্গে আলোচনা করে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  একটি কূপ উৎপাদনে এসেছে। আজকের মধ্যে আরও তিনটি উৎপাদনে আসবে বলে মনে করছে শেভরন। ৩ এপ্রিল রবিবার  পেট্রোবাংলা সূত্র জানিয়েছিল— বিবিয়ানার ছয়টি কূপ থেকে রবিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। আবাসিক এলাকায় সাধারণত প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে সরবরাহ হচ্ছে প্রায় ১৯০০ মিলিয়ন ঘনফুট। শেভরনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ করে গ্যাসের সঙ্গে বালি বা ডাস্ট ওঠার বিষয়টি এখনও আমরা বুঝতে পারছি না। এজন্য আমাদের টিম কাজ করছে। শিগগিরই সঠিক কারণ বের হবে বলে আশা করছি।

আলোকিত প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -