আজ শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আজ বাংলাদেশের  মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করার ঐতিহাসিক দিন

আরো খবর

প্রতিনিধি,মাধবপুর 
১৯৭১ সালের ৪ঠা এপ্রিল মুক্তিযুদ্ধ কে সঠিক ভাবে পরিচালনা করার লক্ষ্যে আজকের এই দিনে  রণকৌশল গ্রহণ করা  হয়েছিল। হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার  তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দফতর এবং এশিয়ার বৃহত্তম বুলেট অবস্থান রত  ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক  স্থান  মাধবপুর এর  তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের  স্মৃতি সৌধ। মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে  জেনারেল আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধ  সঠিক পরিচালনা সুবিধার জন্য রনকৌশল এর পরিকল্পনা করেন  আজকের  এই দিনে ,  এই স্থানে   মুক্তিযুদ্ধ পরিচালনা  করার লক্ষ্যে  সামরিক, বেসামরিক জনগণকে  নিয়ে মুক্তিবাহিনী  গড়ে তোলার  উদ্যোগ গ্রহণ  করা হয়েছিল। যুদ্ধ পরিচালনা র জন্য ৪টি সামরিক  জোনে বাংলাদেশ কে ভাগ করে ৪ জন সেক্টর  কমান্ডার  নিযুক্ত করার পরিকল্পনা  করেন। পরবর্তী তে ১১ টি সেক্টরে  বিভক্ত করা হয়। এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং ৩ টি    ব্রিগেড  ফোর্স   গঠিত হয়। সুষ্ঠ পরিকল্পিত ভাবে যুদ্ধ  পরিচালনা   করার জন্য মুক্তিবাহিনীকে নিয়মিত বাহিনী  ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল। আর  এই পরিকল্পনা  গুলোর   জন্য ঐতিহাসিক স্থান হলো  মাধবপুর তেলিয়াপাড়া  ৪ এপ্রিল স্মৃতি   বিজড়িত ঐতিহাসিক স্থান।
আলোকিত প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -