আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে আনসার সদস্যের মৃত্যু

আরো খবর

নুরুন্নবী নুরু
রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মনোয়ার হোসেন (৩৮) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাণীপুকুর এরশাদমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন ওই ইউনিয়নের মাদারপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসে আনসার বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এরশাদমোড় থেকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন মনোয়ার হোসেন। পথিমধ্যে নূরানী ট্রেডার্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোয়ার হোসেনের। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ড্রাইভারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মনোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আনসার সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় ড্রাইভারকে আটকসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -