আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আরো খবর

মো. আহসানুল ইসলাম আমিন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুন্সীগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  ১ এপ্রিল শুক্রবার  মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে সকাল ১১টার দিকে শুরু হয়ে এ-ই সভা চলে সন্ধ্যা পযন্ত। মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.শাজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল।  প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল হক চৌধুরী রাসেল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, কেন্দ্রীয় যুবলীগের ক্রিড়া সম্পাদক মো. নিজাম উদ্দিন পারভেজ, সহ-সম্পাদক মো. আব্দুর রহমান জীবন, কার্যনির্বাহী সদস্য মুজিবুর রহমান মুজিব, কার্যনির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান সুমন, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান রিয়াদ, কেন্দ্রীয় সদস্য মো. আজমীর শেখ । মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান এর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০২২/ মওম

 

- Advertisement -
- Advertisement -