আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রলীগ কর্মী দ্বারা শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আরো খবর

 প্রতিনিধি,শরীয়তপুর

খাবারের দাওয়াত না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারীর বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবী সোহাগ ব্যাপারীর। কলেজ শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা জেলা কমিটির বৃহস্পতিবার ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মো. অরেছুল আজম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বুধবার বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা চলছিল। পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক হিসেবে অন্য কলেজের কয়েকজন শিক্ষক সেখানে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আমাদের সাবেক বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। তাই এক সংবর্ধনা অনুষ্ঠান ও খাবার-দাবারের আয়োজন ছিল। কিন্তু হঠাৎ করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী তাদের কর্মীদের নিয়ে ৩০২ নম্বর রুমে এসে আমাকে বলে, স্যার আমাদের খাওয়া-দাওয়ার অনুষ্ঠানে দাওয়াত দিলেন না। তখন শিক্ষক সোহেল কয়েকবার আমার রুমে আসেন। তারা সোহেলকে বলে, আপনি বারবার এখানে এসে আমাদের কাজের ডিস্টার্ব করছেন কেন। এরপর তারা সোহেলের সঙ্গে বাজে ব্যবহার করলে সোহেলের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।”তাদের বলি আমার সহকর্মীর সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারো না। একটা সময় তারা উত্তেজিত হয়ে সোহেলকে মারধর করে। পরে সোহেলকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাই’-বলেন তিনি। এ বিষয়ে প্রভাষক বি এম সোহেল বলেন, ‘ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী ২০-২৫ জন কর্মী নিয়ে বাংলা বিভাগে আসে। আমাদের বলে, খাওয়া-দাওয়ার অনুষ্ঠানে তাদেরকে কেন দাওয়াত দেইনি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগ আমার বিভাগীয় প্রধান মো. অরেসুল আজমের সামনে আমাকে লাথি এবং কিল ঘুষি মারে। পরে ছাত্রলীগের কয়েকজন কর্মী আমাকে মারতে আসলে অরেসুল আজম স্যার তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন।’ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অলিউর রহমান ফরাজী বলেন, ‘রাতে আমাদের বোর্ড মিটিং হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক আমরা এ বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ পত্র জমা দিয়েছি। তবে এখনও মামলা প্রক্রিয়াধিন। কারণ, এমপি সাহেব দায়ীত্ব নিয়েছে। তিনি বলেছেন সঠিক বিচার করবেন।’এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাধারাণ শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে। তারা অবিলম্বে দোষীদের শাস্তি এবং কলেজ থেকে বহিস্কার দাবী করেছে। এ দাবীতে তারা আজকের পরীক্ষা বর্জন করে শ্রেণি কক্ষে অবস্থান করছে।এদিকে, বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাদবর এবং যুগ্ম-আহ্বায়ক রাশেদুজ্জামানের স্বাক্ষরিত প্যাডে ওই কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।সোহাগ ব্যাপারী তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মুঠোফোনে  বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা কলেজে ঘটেনি। এটা ভিত্তিহীন সংবাদ। শিক্ষকের গায়ে হাত তোলার দুঃসাহস আমরা করতে পারি না। আমরা আগে ছাত্র, পরে ছাত্রলীগ।’ এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, ‘কোনো কর্মীর কুকর্মের দায় বাংলাদেশ ছাত্রলীগ কখনোই নেবে না। কোনো অযাচিত লোকের স্থান বাংলাদেশ ছাত্রলীগে নেই।’

আলোকিত প্রতিদিন/ ৩১ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -