আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ

আরো খবর

প্রতিনিধি,কচুয়া (চাঁদপুর)
চাঁদপুরের কচুয়ার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহম্মেদের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে নানা ভাবে হয়রানি এবং নাজেহাল করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফয়েজ আহম্মেদ বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার দাবিতে বুধবার প্রধান শিক্ষক বরাবর লিখিত আকারে অভিযোগ করেন হয়রানি হওয়া ছাত্রীসহ অপর দুই ছাত্রী। লিখিত অভিযোগ সূত্রে জানাযায় বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক ফয়েজ আহম্মেদ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে ক্লাস নেয়ার ফাঁকে ফাঁকে  ওই তিন শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে অশালীন ভঙ্গি, কথাবার্তায় ও ৭ম শ্রেনী থেকে শুরু করে এখনও পর্যন্ত কুরুচিপূর্ন আচরন করে আসছেন। দীর্ঘদিন এসব কর্মকান্ড সহ্য করেও মাত্রাতিরিক্ত কর্মকান্ড বেড়ে যাওয়ায় অবশেষে ওই শিক্ষকের বিরুদ্ধে ৩ শিক্ষার্থী অভিযোগ করেন।  স্থানীয় লোকজন জানান, পূর্বেও কয়েক বার অভিযুক্ত শিক্ষক ফয়েজ আহম্মেদ তালুকদার এর এহেন কর্মকান্ডের জন্য কয়েক দফা সালিশী বৈঠক হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বিল্লাল হোসেন সরকার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ফয়েজ আহমেদ বর্তমানে ছুটিতে রয়েছেন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার শিক্ষকদের সাথে জরুরী বেঠক করে অভিযুক্ত শিক্ষক ফয়েজ আহম্মেদকে ক্লাস নেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২নংপাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লার নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি ও অবগত । তিনি বলেন একজন শিক্ষক ছাত্রীদের সাথে এমন আচরন খুবই দু:খজনক। আমি চাই এটার একটা সুষ্ঠু সমাধান করা হোক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান বলেন, বিষয়টি আমিও প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি। অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ও সাংবাদিকদের অবগত করেন। তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে শিক্ষক ফয়েজ আহম্মেদ তালুকদার  বলেন, আমি দু-দিনের ছুটিতে ঢাকায় রয়েছি। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন। এ দিকে ভুক্তভোগী  শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার না হয় এ ভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যৎতে লেখাপড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে  বলে ও অভিভাবকগন দাবী করেন।
আলোকিত প্রতিদিন/ ৩১ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -