আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে ৮জন অগ্নিদগ্ধ

আরো খবর

রিপন পাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় অকটেন ট্রাঙ্ক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৮ শ্রমিক অগ্নিদগদ্ধ হয়েছে। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা বার্ণ ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সোয়া দশটায় উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া বেড়িবাঁধ সংলগ্ন লিলি কেমিক্যাল কারখানায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায় বৈদ্যুতিক সট সার্কিটের অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং রাত সোয়া ১২টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ৬ নং ওয়ার্ডের নাছির মেম্বার জানান, রাত সোয়া দশটায় লিলি কেমিকেল কারখানায় হটাৎ আগুন দেখে শ্রমিকরা ৯৯৯ নাম্বারের ফোন করে ফায়ার সার্ভিস জানায়। আগুনের খবর পেয়ে আড়াইহাজার এবং কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় লিলি কেমিকেল কারখানার অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনষ্ট্রিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে আকালু, (৩৫), সজিব(২২), বায়জিদ(২২) রোকন (২২) খাদেম (২১) রাসেল (২৪) মেহেদী(২১) ও রিপন (২৩)।
অগ্নিকান্ডের খবর পেয়ে ইউএনও শাহ নূসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। নারায়নগঞ্জ ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক তাহারুল ইসলাম বলেন আগুনের সূত্রপাত নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। তবে সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কতৃপক্ষ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনোও সঠিকভাবে জানা যায়নি।

আলোকিত প্রতিদিন/ ৩১ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -