মঈন উদ্দিন চট্টগ্রাম
চট্রগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদে কিশোর গ্যাং সন্ত্রাসীরা দিন দুপুরে হামলা করে নাগরিক সেবা নিতে আসা এক তরুণকে মেরে আহত করেছে। মঙ্গলবার মার্চ ২৯ তারিখ দুপুর ১২.৪০ মিনিটে এ ঘটনা ঘটেছে।এ সময় উপস্থিত ছিলেন ২নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বহিরাগত কিশোর গ্যাং হামলা করায় নিজের ফেইসবুক লাইভে এসে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান। আলহাজ্ব রেহান উদ্দীন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের নেতৃত্বে প্রায় ১৫ জনের একটি কিশোর গ্যাং রড,গাছে এবংলাঠি নিয়ে ইউনিয়ন পরিষদে প্রবেশ করে সেবা নিতে আসা তরুণকে মারতে থাকে। চেয়ারম্যান বলেন আমি মারার জন্য নিষেধ করলে আমাকে অস্ত্র দিয়ে গুলি করবে বলে হুমকি দিয়ে ধাক্কা দেয়। এ ব্যাপারে চেয়ারম্যান রেহান উদ্দীন সীতাকুণ্ড মডেল থানায় মামলা রুজু করছে বলে জানায়।
আলোকিত প্রতিদিন/ ৩০ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

