আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম আনোয়ারায়  দিনে দুপুরে চলছে মাদকের ব্যবসা

আরো খবর

আব্দুল সাত্তার
চট্টগ্রাম আনোয়ারায় মাদকের ভয়ঙ্কর নেটওয়ার্ক গড়ে উঠেছে। আনোয়ারার ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে মাদকের রমরমা ব্যবসা। আর এই মাদকে আসক্তে জড়িয়ে পড়ছেন ১৪ থেকে ১৬ বছরের বয়সি তরুণরা। বিশেষ করে এই মাদক আসক্তিদের সচারাচর চোখে পড়ছে প্রতিনিয়িত ১নং বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আমান উল্লাহ পাড়া গ্রামে দিন কি রাত ২৪ ঘন্টায় সবার চোখের সামনে চলছে এই মাদকের রমারমা ব্যবসা, স্থানীয়রা অবাক নেই কোনো প্রশাসনের নজরদারি। বৈরাগ আমান উল্লাহ পাড়া গ্রামের পাশ দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু ট্যানেল আর এই ট্যানেল দিয়ে আসতে শুরু করেছে মাদক সেবনকারি ক্রেতা এবং বিক্রেত ও উভয়৷ মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় স্কুলপড়ুয়া থেকে কলেজপড়ুয়া এমনকি স্থায়ী ও অস্থায়ী ছেলেমেয়েরা এই মাদকের সাথে জড়িয়ে পড়েছে। মাদক সেবন কারি তরুণা যখন মাদক ক্রয় করতে পারেনা তখন তারা সামাজে নানা রকম অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে৷ মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তরুণরা নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। সমাজে খুন চিন্তায় দর্শন এবং হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে।এই মদক সেবন কারির কাছে এক প্রকার জিম্মি সমাজে বসাবস করা জনগন৷ স্থানীয়রা জানান, বর্তমানে মাদক সেবনের দ্বারা ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও নৈতিক মূল্যবোধের। মাদকের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে সমাজ যেন আজ অবৈধ, অনৈতিক, অপরাধমূলক কর্মকাণ্ডের রাজধানি। একটি জাতির সামাজিক, মানবিক মূল্যবোধ ধ্বংসের অন্যতম এই হাতিয়ার মাদকের বিরুদ্ধে যথাসময়ে সঠিক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন না করলে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই জাতি অচিরেই ধ্বংস হয়ে যাবে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগ এই ব্যবসার সাথে সামাজের প্রভাবশালি ব্যক্তিরাও জড়িত৷ এই বিষয়ে ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নোয়াব আলিকে একাদিকবার ফোন করলেও ফোন পাওয়া যায় নাই৷
আলোকিত প্রতিদিন/ ৩০ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -