আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারায় এক সন্ত্রাসী অস্ত্রসহ আটক

আরো খবর

আব্দুল সাত্তার
চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে ০১ টি ওয়ান শুটারগান উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী র‌্যাবের হাতে আটক। গত ২৮ মার্চ ২০২২ইং তারিখ বিকেল ৫.৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকার অভিযান চালিয়ে একটি চায়ের দোকান হতে ০১ টি ওয়ানশুটার গান উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত ব্যক্তির নাম ফরিদুল আলম (৪৮)বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তারসহ চট্টগ্রাম জেলার আনোয়ার এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচানা করে ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় ০১টি মামলায় রয়েছে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার  আনোয়ারা থানায় হন্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৯ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -