আব্দুল সাত্তার
শিক্ষা উপমন্ত্রীর পক্ষ থেকে খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও হাজী এজাহার মিয়া হাজী নূরজাহান বেগম গণকবরস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব ইউনুছ কোম্পানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের সদস্য এবং ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সোলাইমান হোসেন রাজু। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব শহীদুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আনসারুল হক,১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ, ১৭,১৮,১৯ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, বাকলিয়া থানার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন,উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২৮ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

