আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে নাসিব এর উদ্যেগে ২ দিনব্যপী উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালার  উদ্বোধন 

আরো খবর

প্রতিনিধি,নোয়াখালী

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি ( নাসিব) নোয়াখালী জেলার উদ্যেগে জাতীয় প্রডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিএ) জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ে অবহিতকরন শীর্ষক প্রকল্পের আওতায় আজ রবিবার নোয়াখালী বিআরডিবি ট্রেনিং মিলনায়তনে ২ দিনব্যাপী এক কর্মশালার অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সিআইপি মির্জা নূরুল গণি শোভন সভাপতি জাতীয় ক্ষুদ্র এবং কুটির শিল্প সমিতি কেন্দ্রীয় কমিটি। নাসিব নোয়াখালী শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড.মোঃ মফিজুর রহমান,ব্যবস্হাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন, বিশেষ অতিথি মিজানুর রহমান সাবেক মুক্তিযুদ্ধের কমাণ্ডার বৃহত্তর নোয়াখালী জেলা। কোর্স সমন্বয়কারী ছিলেন  রিপন সাহা,গবেষণা কর্মকর্তা (এনপিও) শিল্প মন্ত্রণালয়। কর্মশালার প্রধান অতিথি মোঃ মফিজুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন ২০৪১ দেশের জিডিপির ডাবল ডিজিটে পৌঁছাতে উৎপাদন বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশে সহায়ক ভুমিকা রাখছেন বলে জানান।  সরকারি এবং বেসরকারি  যৌথ অংশীদারত্বের ভিত্তিতে নাসিব কাজ করছে সারাদেশ ব্যাপী বলে জানান উদ্ বধক সিআইপি মির্জা নূরুল গণি শোভন।

আলোকিত প্রতিদিন/ ২৭ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -