আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

আরো খবর

মোঃ হারুনুর রশিদ
চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক,পুরষ্কার বিতরণ,প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষক -কর্মচারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে মার্চ শনিবার এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মবিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আব্দুর রহমান আজাদ, এডভোকেট মোঃ আতাউর রহমান মিজান,মোঃ কামাল হোসেন পাটওয়ারী,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ মহিউদ্দিন পলাশ,শিক্ষানবিশ আইনজীবী মোঃ নাছির উদ্দীন,বিশিষ্ট রাজনৈতিবীদ মোঃ রুহুল আমিন চৌধুরী, ডাঃ মামুন চৌধুরী,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার, কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাসুদুর রহমান বাবুল ও ইউপি সদস্য গিয়াসউদ্দিন মেম্বার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, সহকারী শিক্ষক মোঃ সেলিম মিয়া এবং অন্যান্য অতিথি বৃন্দ। বক্তব্য শেষে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষক বাবু দুলাল চন্দ্র সরকার,সহকারী শিক্ষক মোঃ শহীদ উল্লাহ মৌলবী এবং আনোয়ার হোসেন কে বিদায় সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়। পুরষ্কার বিতরণ শেষে মনোজ্ঞ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৭ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -