আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মেহেরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

আরো খবর

প্রতিনিধি,মেহেরপুর

মেহেরপুরে নানাআয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আজ শনিবার সূর্য দয়ের সাথে সাথে মেহেরপুর সার্কেট হাউজ চত্বরে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।সকাল সাড়ে ৬ টার সময় শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ সৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহাফুজুর হমান রিটনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।পুষ্পমাল্য অর্পণ শেষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকায়াজ অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -