মোঃ মহিদ
মানিকগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ২৬ মার্চ শনিবার সকালে বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে মানিকগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিপ এর নেতৃত্বে কর্মকর্তা এবং কর্মচারীরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হাকিমুল হাসান সিদ্দিকী, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল কাদের, সদর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী সুব্রত কুমার বিশ্বাস, হরিরামপুর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ সবুজ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।
আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

