আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পাথৈর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন করেন ড.মহিউদ্দিন খান  আলমগীর এমপি

আরো খবর

 মোঃহারুনুর রশিদ 
চাঁদপুরের কচুয়া উপজেলা ২নং পাথৈর ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে টিসিবি পণ্য বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য চাঁদপুর-১(কচুয়া)  ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়,বিশেষ অতিথি চাঁদপুর জেলার প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ। আওয়ামীলীগ নেতা এডভোকেট মোঃআব্দুল খালেক,মোঃ শাহ আলম সিকদার, মোঃবিল্লাল হোসেন সরকার টিসিবি পণ্য বিতরণে সভাপতিত্ব করেন ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্কাস আলী মোল্লা,পরিচালনায় ছিলেন ইউপি সচিব সাগর চন্দ্র দাস। এ সময় আরোও উপস্থিত ছিলেন কচুয়া  উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার সুভাষ চন্দ্র সরকার,সাচার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃআনোয়ার হোসেন,মোঃ রাসেল আহম্মেদ সুমন,মোঃ ফারুক মজুমদার আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ প্রমুখ । টিসিবি পণ্য প্রথম পর্যায়ে মোট ৭৩৪  জনের মাঝে সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।  টিসিবি পণ্য ন্যায্য মূল্যে পাওয়ায় জনগনের কিছুটা স্বস্তি ফিরে আসছে বলে সাধারণ জনগণ মনে করেন।
আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -