ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বড়িকান্দি ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় একটি আধুনিক মডেল স্কুল। যার নামকরণ করা হয় থোল্লাকান্দি মডেল স্কুল নামে, প্রতিষ্ঠানটি প্রথম থেকে এখন পর্যন্ত অনেক সুনাম অর্জন করে আসছেন যা মানুষের চোখে পড়ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আবুল হাসান জাহিদ,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থোল্লাকান্দি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম হবিউল্লাহ,তিনি বলেন ১৯৭১সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫ মার্চের কালরাতের ধ্বংস্তুপের মধ্য থেকে উঠে দাঁড়িয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি স্বাধীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর মুজিববর্ষ উদযাপনের মহান স্বাধীনতা উদযাপনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ইউপি সদস্য কাদৈর গ্রামের কৃতি সন্তান ও কাদৈর গ্রামের মেম্বার জনাব আবু মুসা,বড়িকান্দি ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান জমিলা খাতুন দৈনিক আলোকিত প্রতিদিন জেলা প্রতিনিধি ও দা বাংলাদেশ টুডে নবীনগর উপজেলা প্রতিনিধি,ও নবীনগর উপজেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন। থোল্লাকান্দি মডেল স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হেদায়েতুল্লাহ, সহ থোল্লাকান্দি মডেল স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা থোল্লাকান্দি মডেল স্কুলের মান উন্নয়ন ও নিয়ে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা পরামর্শমূলক আলোচনা করেন৷

