আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বাবুনগর মাদ্রাসার দাওরা হাদিস সমাপনী ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান

আরো খবর

মঈন উদ্দিন
ছাত্র জীবন শেষ । শুরু  হবে কর্মজীবনের বাস্তবতা এক কঠিন বাস্তবতা ।আখেরাতের পথে সুদৃঢ় থাকার সংকল্প এবং ভাল  মানুষ  হয়ে  দুনিয়ার জীবন অতিবাহিত করার প্রচেষ্টায় সফলতা অর্জন – কোনটাই  করা  যাবে না বর্জন।’দাওরা-এ-হাদিস’ (মাস্টার্স সমান) উত্তীর্ণ  ছাত্রদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপন উপলক্ষ্যে আয়োজিত হয় বিদায়ী অনুষ্ঠান।  এই মহতী অনুষ্ঠানটি উপস্থাপন করেন অত্র মাদ্রাসার জামাতে উলার ছাত্র জাবের আব্দুল্লাহ   জামিয়া বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশর আমীর আল্লামা শহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন ‘ঈমাম বুখারী (র:) কেবল মাত্র  আল্লাহ’র  সন্তুষ্টির জন্য ১৬ বছর কঠোর অনুশীলনের মাধ্যমে, ৭৩৯৩-টি হাদিস সংকলন করেন।  তিনি প্রতিটি হাদিস সংকলনের পূর্বে  গোসল করেন,  রোজা রাখেন এবং এস্তেখারার সালাত আদায় করেন ।  অতি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতা ও  সর্বোপরি মহান আল্লাহ্ পাকের অসীম রহমতে  ইমাম বুখারী (র:) আজ এক শ্রদ্ধার আসনে আসীন হন !’বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার প্রধান মুফতি শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব, উপস্থিত ছিলেন বাবুনগর মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা আইয়ুব বাবুনগরী সাহেব,উপস্থিত ছিলেন  বিশিষ্ট লেখক ও গবেষক জামীয়ার মুহাদ্দিস আল্লামা হারুন আজিজি নদভী, উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি মীর হোসেন সাহেব, উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি রহিমুল্লাহ সাহেব আরও উপস্থিত ছিলেন  ওলামায়ে কেরাম , মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মুসল্লিগন।
আলোকিত প্রতিদিন/ ২৩ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -