আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের অস্তিত্ব বিনষ্ট হলেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া: ক্রেমলিন

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া তখনই শুধুমাত্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, যদি দেশটির অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়। স্থানীয় সময় মঙ্গলবার এমন কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মার্কিন সংবাদমাধ্যম দিমিত্র পেসকভের কাছে প্রশ্ন রাখেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণিবক অস্ত্র ব্যবহার করবেন কিনা। জবাবে তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের জনগণ নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া আছে। পারমাণবিক অস্ত্রের প্রয়োগ নিয়ে সেখানে বিস্তারিত উল্লেখ করা আছে, চাইলে পড়তে পারেন। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অস্তিত্বকে হুমকিতে ফেললে, নিয়ম অনুয়ায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে’। রাশিয়ার অভিযানের পর গত ২৮ ফেব্রুয়ারি দেশটির কৌশলগত পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন।ইতোমধ্যে ইউক্রেনে হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি কিয়েভের। যুদ্ধে ইউক্রেনে নানা ধরণের প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগ ঘটাচ্ছে দেশটি। কিয়েভের অভিযোগ, রুশ বাহিনী বেসামরিকস্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। এ অভিযোগ বরাবর অস্বীকারও করেছে মস্কো।

আলোকিত প্রতিদিন/ ২৩ মার্চ, ২০২২/ মওম 

সূত্র: বিবিসি

- Advertisement -
- Advertisement -