আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ডোবা থেকে স্কুল শিক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার 

আরো খবর

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে রাহাত (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজীপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাহাত কোকডহরা ইউনিয়নের আগ বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের বড় ছেলে ও   বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকে রাহাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখোজির  পর বুধবার ভোরে উপজেলার কাগুজীপাড়া চকের একটি ডোবাতে তার লাশ  দেখতে পায় স্থানীয়রা। পরে কালিহাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই ডোবা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে  টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ছেলেকে হারিয়ে পাগল প্রায় রাহাতের মা-বাবা। তারা বার বার মূর্ছা যাচ্ছেন।  নিহত রাহাতের বাবা শাহাদত হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন,যারা আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করেছে তাদের  চিহ্নিত করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা রাহাতকে গলা কেটে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে  আটক করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/ ২৩ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -